২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

বাগেরহাট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হন তিনজন। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামে এ ঘটনায় নিহত হন আসমিন বেগম (২৩)। আহত হয়েছেন আসমিনের স্বামী দাউদ সরদার (৩০), ননদ সবুরা বেগম (২০) ও ননদের স্বামী মিল্লাত শেখ (২৪)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তারা সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। হতাহতদের স্বজনের বরাত দিয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিমল কৃষ্ণ বাইন সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে বজ্রপাতের সময় আসমিন বাড়ির উঠোনে কাজ করছিলেন। এসময় তার স্বামী পুকুরে গোসল করছিলেন এবং ননদ ও ননদের স্বামী ঘরের বারান্দায় বসেছিলেন। রামপাল থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৪ ঘ.