২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ঢাকাসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার এক আসামিকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চাঁদপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার এক আসামিকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চাঁদপুর উপজেলার তরপুরচণ্ডীতে নিজ বাড়ি থেকে সোবাহান বেপারী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সোবাহান গত ৫ অক্টোবর চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে মধ্যতরপুরচণ্ডী খান বাড়ির আকবর হোসেন খানের জমি দখল করতে যায়। সে সময় তার হাতে একজন গুরুতর জখম হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। সোবাহান বেপারী ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ লোক বলেও জানিয়েছে পুলিশ। এসআই দেলোয়ার জানান, তারা জানতে পেরেছেন পিচ্চি হান্নান মারা যাওয়ার পর কাওরান বাজার এলাকায় সোহরাব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/১৬০৯ ঘ.