২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ধর্ষকের বিচার চেয়ে বিক্ষোভ

মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

মাগুরা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। ধর্ষিতার বাবা জানান, গত ১ অক্টোবর বিকালে শ্রীপুর উপজেলার বড়ালিদাহ গোয়ালবাড়ি গ্রামে তার মেয়েকে একই এলাকার মৃদুল বিশ্বাস ও প্রল্লাাদ বিশ্বাস ধর্ষণ করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর ওই দিন রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ওই দুই যুবককে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন ধর্ষিতার বাবা। অবশ্য পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/১৫৫৪ ঘ.