২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাবা-মা'র সম্পর্কের অবনতি সহ্য করতে না পেরে ভিকারুন নিসা নূন স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা-মা'র সম্পর্কের অবনতি সহ্য করতে না পেরে ভিকারুন নিসা নূন স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর টিক্কাপাড়া হাজী চিনু মিয়া রোডের দ্বিতীয় তলার ড্রয়িং রুম থেকে দিহান মেহজাবীন হৃদিতা নামে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। হৃদিতার মা ফাতেমা সুলতানা চৌধুরি ভিকারুন নিসা'র আজীমপুর শাখার শিক্ষক। হৃদিতা ওই শাখারই ছাত্রী। তার বাবা আলীউজ্জামান শেখ একজন হোমিওপ্যথি চিকিৎসক। তিনি যাত্রবাড়ি থাকেন। হৃদিতার মামা কাউসার চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, চার মাস আগে দাম্পত্য কলহের কারণে তার বোনকে তারা মোহাম্মদপুরের বাসায় নিয়ে আসে। হৃদিতা ও তার মা সেখানেই থাকতো। হৃদিতা বাবা-মায়ের একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়ার সোনাদিয়ায়। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সিরাজউদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৫২০ ঘ.