২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গুলিতে যুবক আহত

রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে এক আইনজীবীর বাড়ির তত্ত্বাবধায়ক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে এক আইনজীবীর বাড়ির তত্ত্বাবধায়ক আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বাড্ডার 'কাজি ভবনে' এ ঘটনা ঘটে। আহত মো. জসিমের (১৮) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার সবুজনগরে। রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় কাজি ভবনের নিচ তলায় দুই যুবক ঢুকে জসিমকে গুলি করে পালিয়ে যায়। ওই ভবনের মালিকের নাম সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৫১৩ ঘ.