ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীতে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি শাহ আলম।
তিনি বলেন, প্যারাগন কোম্পানি নামে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মহাখালীতে অবস্থিত ন্যাশনাল ব্যাংক শাখায় ১০ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের কাছাকাছি পৌঁছালে দুটি মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা এসে তার টাকার ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়।
পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে তারা চলে যায় বলেও জানান ওসি শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/এএল/১৬০৬ ঘ.
bdnews24