২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতীয়সহ আটক ২

অবৈধ পথে সীমান্ত পারাপারের অভিযোগে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

সাতক্ষীরা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ পথে সীমান্ত পারাপারের অভিযোগে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করা হয়েছে। এরা হলেনÑ ভারতের পুনা অঞ্চলের রাশেদ মারতিক (৩০) ও সাতক্ষীরার বৈকারী গ্রামের রবিউল ইসলাম (২৫)। শনিবার দুপুরে বৈকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেড়টার দিকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিক রাশেদ মারতিক বিজিবিকে জানিয়েছে, তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। আর রবিউল ভারতে কাজ করে দেশে ফিরেছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০০৪ ঘ.