২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেট ফুয়েল-ফার্নেস অয়েলসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ চার জনকে দুটি ট্রলার থেকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ চার জনকে দুটি ট্রলার থেকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সংলগ্ন নদীতে এ অভিযান চালানো হয় বলে উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তার চার জন হলেন- ইয়াজউদ্দিন (৩০), সুজন আহমেদ (২৫), ইমরান হোসেন (২২) ও আরিফ হোসেন (২৫)। তাদের কাছে উড়োজাহাজে ব্যবহারের ২ হাজার লিটার 'জেট ফুয়েল' এবং ৬ হাজার লিটার 'ফার্নেস অয়েল' উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ডের নারায়ণগঞ্জ স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফেরদৌস আহম্মেদ জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালায় নারায়ণগঞ্জ পাগলা স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা। জ্বালানি পাচারের সময় হাতেনাতে চার জনকে গ্রেপ্তার করা হয়। ডিপোতে খালাসের উদ্দেশ্যে আসা জ্বালানি তেলভর্তি জাহাজ থেকে একটি চক্রটি দীর্ঘ দিন ধরে জ্বালানি পাচার করে আসছিলো বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা ফেরদৌস। আটক জ্বালানি বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীণ পদ্মা ও মেঘনা ডিপোতে রাখা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কিউএইচ/১৭২০ ঘ.