২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর কদমতলীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 08:49 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম তারানা ইসলাম দৃষ্টি (১৯)। তার স্বামী জিতু মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে। দৃষ্টির বাবা তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিতুর ভাই সেতু শুক্রবার ভোর ৪টার দিকে তাদের বাসায় এসে জানায়, তার ভাবি অসুস্থ। তখন জিতুর কদমতলীর বাসায় গিয়ে দৃষ্টিকে খাটের ওপর সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ১৯ জুলাই জিতুর সঙ্গে দৃষ্টির বিয়ে হয় জানিয়ে তাজুল বলেন, "বিয়ের পর জানা যায় জিতু মাদকাসক্ত। সেই গত রাতে দৃষ্টিকে পিটিয়ে হত্যা করেছে।" কদমতলী থানার ওসি শফিকুল ইসলামও জানিয়েছেন, জিতু নিয়মিত মাদক নিতো বলে জানতে পেরেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/০২৪৭ ঘ.