২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলজয়ী তিন নারীকে শেখ হাসিনার অভিনন্দন

শান্তিতে চলতি বছরের নোবেল বিজয়ী তিন নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিতে চলতি বছরের নোবেল বিজয়ী তিন নারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেছেন, এই পুরস্কার নারী সমাজকে তাদের অধিকার আদয়ের সংগ্রামে আরো দৃঢ় প্রত্যয়ী হতে অনুপ্রেরণা জাগাবে। "সরকার নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। এবার তিন নারী শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় এ কার্যক্রম আরো গতিশীল হবে।" শান্তিতে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়া তিন নারীর মধ্যে লাইবেরিয়ার দুইজন এবং একজন ইয়েমেনের। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এ পুরস্কারের বিজয়ী হিসাবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ, তার স্বদেশী লেমা বোয়ি এবং ইয়েমেনের নারী অধিকার কর্মী তাওয়াকুল কারমানের নাম ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএস/এমএইচসি/জেকে/২১৪৮ ঘ.