২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রের ওপর যৌন নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পঞ্চগড়ে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

পঞ্চগড়, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে পঞ্চগড়ে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফয়েজুল ইসলাম বোখারি (২৮) পঞ্চগড় শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসার শিক্ষক। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার রাজঘাটা আমিরাবাদের বাসিন্দা। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর শুক্রবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি এস এম ফারুক হোসেন জানিয়েছেন। নির্যাতিত ছাত্র ফয়েজুলের মাদ্রাসারই শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের চছ্পাড়া গ্রামে। বুধবার ওই শিক্ষার্থীর বাড়িতে বেড়াতে গিয়ে ফয়েজুল তার ওপর নির্যাতন চালান বলে স্থানীয়রা জানায়। গ্রামবাসী তখন ফয়েজুলকে ধরে পুলিশে খবর দেয়। রাতে ওই ছাত্রের বাবা বাদি হয়ে শিক্ষক ফয়েজুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওসি ফারুক সাংবাদিকদের বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়েজুল ঘটনার সত্যতা স্বীকার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমআই/১৯০৩ ঘ.