২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ থেকে দু'শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

গাজীপুর অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পূজা দেখতে গিয়ে বৃহস্পতিবার রাতে শিশু দুটি নিখোঁজ হয়। শুক্রবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শিশু দুটি হচ্ছে- ফরিদপুরের নগরকান্দা থানার দেবিনগর গ্রামের জয় মিয়ার ছেলে মো. শামিম (৯) এবং ভোলার বোরহানউদ্দিন থানার দৌলতচর আলকি গ্রামের মো. হানিফের ছেলে মো. তুহিন (৮)। দুজনেই টঙ্গীর ভরান এলাকায় বাবা-মা'র সঙ্গে ভাড়া বাসায় থাকতো। টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. রাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুই শিশু তুরাগ তীরে সিরাজউদ্দিন সরকার স্কুলের পাশে পূজা দেখতে যায়। রাত সাড়ে ১১টার দিকে তারা নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ওই স্কুলের সামনে তুরাগ নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা রাজিউর জানান। টঙ্গী থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের আবেদনে বিনা ময়না তদন্তে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে বলে এসআই রাজিউর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এমআই/১৬৩৫ ঘ.