২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

চট্টগ্রামে পুকুরে øান করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুকুরে øান করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আব্দুল হানিফ মোল্লা (১২) নামে ওই কিশোর নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া এলাকার আব্দুল কাদের মোল্লার ছেলে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এলাকার ছান্নি পুকুরে সমবয়সীদের সঙ্গে øান করতে নেমে পানিতে ডুবে যান হানিফ। পরে দুপুর সোয়া ২টার দিকে দমকল বাহিনীর একটি দল পুকুর থেকে হানিফের লাশ উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফের আত্মীয়রা তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এএল/২১২২ ঘ.