২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপে ছুরিকাঘাতে আহত ৩

নগরীতে পূজামণ্ডপে গান গাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে পূজামণ্ডপে গান গাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছে। বুধবার গভীর রাতে নগরীর কোতোয়ালি থানাধীন বৃন্দাবন আখেরা নামক এলাকার এক পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বিধান ধর (২৫), বাবু সাহা (২৬) ও সুজন ভট্টাচার্য। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মণ্ডপে গান গাওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে তিন জন আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৪৩ ঘ.