দিনাজপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশীদের সঙ্গে পূজা দেখতে গিয়ে দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মা ও মেয়ে।
বুধবার সন্ধা সাতটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের রামপুর মোড়ে এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলো- মুকুন্দপুর গুচ্ছগ্রামের নিরঞ্জন মার্ডির স্ত্রী জবা মুর্মু (২৫) এবং তার মেয়ে সোনতি মার্ডি (২)।
মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুকুন্দপুর গুচ্ছগ্রামের একদল নারী ও শিশু দুর্গা পূজা দেখতে নসিমনে করে বীরগঞ্জ যাচ্ছিলো। রামপুর মোড়ে একটি ট্রাক পিছন থেকে নসিমনকে ধাক্কা দিলে জবা মুর্মু ও তার মেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা ঢাকা-পঞ্চগড় সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।
ট্রাকসহ চালক মো. ইলিয়াসকে আটক করা হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টির্ফো ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৫৮ ঘ.
bdnews24