২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের অনোয়ারার মোহাম্মদপুর এলাকায় পাহাড় কাটার দায়ে দুটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের অনোয়ারার মোহাম্মদপুর এলাকায় পাহাড় কাটার দায়ে দুটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটা দুটির পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং এক মাসের জন্য সব কার্যক্রম বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তরের এক অভিযানের পর চট্টগ্রাম কার্যালয়ে এই জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধের এ আদেশ দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপজেলার মোহাম্মদপুর এলাকায় 'মেসার্স চক ব্রিকস' ও 'মের্সাস হোসেন ব্রিকস' নামের দুটি ইটভাটা ৩০ ফুট উচ্চতার পাহাড় কেটে মাটি সংগ্রহ করেছে। ফলে পাহাড়ের আয়তন সঙ্কুচিত, পাহাড়ি এলাকায় জীববৈচিত্র্যের ক্ষতি, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট, বনাঞ্চলের ক্ষতি, পাড়ারের ভূমি ধসসহ পরিবেশ ও প্রতিবেশেগত বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইটভাটা দুটির লাইসেন্স বাতিলের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকে চিঠি দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমইউ/এএল/২০৪৯ ঘ.