২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: পোশাক কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা

গাজীপুরে খাল ও নদী দূষণের অভিযোগে একটি পোশাক কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটির ডাইং ইউনিট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- গাজীপুরে খাল ও নদী দূষণের অভিযোগে একটি পোশাক কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটির ডাইং ইউনিট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় পলিমার নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাকে ওই দণ্ড দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, কারখানাটি দীর্ঘদিন ধরে বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই চলছিলো। কারখানা থেকে নির্গত দূষিত তরল বর্জ্য স্থানীয় কামারঝুড়ী খালের মাধ্যমে তুরাগ নদীতে প্রবাহিত হয়ে ভয়াবহ পরিবেশ দূষণ ঘটিয়ে আসছে। এ অভিযোগে কারখানাটিকে ৩৫ লাখ টাকা জরিমানা এবং কারখাটির ডাইং ইউনিট বন্ধের নির্দেশ দেওয়া হয় । পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এনফোর্সমেন্ট টিম এ কারখানা থেকে এ যাবত প্রায় ১ দশমিক ১ লাখ ঘন মিটার তরল বর্জ্য তুরাগ নদীতে নির্গমণের প্রমাণ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৭ ঘ.