২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি: প্রধানমন্ত্রী

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গা পূজা উপলক্ষে বুধবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মণ্ডপ পরিদর্শনের পর তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রয়েছে- তা এই উৎসবের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। পূজা মণ্ডপে সব ধর্মের মানুষের ¯্রােত এসে একত্রিত হয়েছে। এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন।" সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র বজায় থাকলে দেশের উন্নয়ন হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ঢাকার ১৯৬টিসহ দেশের সব পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সি আর দত্ত, সুব্রত চৌধুরী বক্তব্য দেন। ঢাকেশ্বরী মণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনে মণ্ডপ পরিদর্শনে যান। দশভূজা দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ দুর্গোৎসব শুরু হয় রোববার। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচএ/এএল/১৮২৬ ঘ.