ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে মিনিবাস ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুই জন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের নতুন ভাড়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আওলাদ হোসেন (৩৫) ও তার মা রহিমা খাতুন (৬৫)।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশাটি পশ্চিম থেকে পূর্ব দিকে আসছিলো আর 'বিসমিল্লাহ' পরিবহনের মিনিবাসটি বিপরীত দিকে যাচ্ছিলো। নতুন ভাড়ালিয়া নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন।
আওলাদের স্ত্রী কণা ও গাড়ি চালক আবদুল্লাহকে গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিনিবাসের চালক হায়দারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৫ ঘ.
bdnews24