২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিসি লাইসেন্সপ্রাপ্তদের সেবা সীমিত করার দাবি

ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সপ্রাপ্তরা ট্রান্সমিশন ছাড়া অন্য কোনো সেবা যেন না দিতে পারে তার ব্যবস্থার দাবি জানিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) লাইসেন্সপ্রাপ্তরা ট্রান্সমিশন ছাড়া অন্য কোনো সেবা যেন না দিতে পারে তার ব্যবস্থার দাবি জানিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আকতারুজ্জামান মঞ্জু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, "আইটিসি লাইসেন্সধারীরা ট্রান্সমিশন ছাড়া অন্য কোনো সার্ভিস দিলে আইসিটি শিল্পখাতের ভারসাম্য বিনষ্ট হবে।" জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপি সভাপতি আকতারুজ্জামন মঞ্জু এ দাবি জানান। ছয়টি প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্স দেওয়ার বিষয়টি গত ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অতিদ্রুত বেসরকারি বা সরকারিভাবে দ্বিতীয় সাবমেরিন কেলের সঙ্গে সংযুক্ত হওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। যা মাঝেমাঝেই বিচ্ছিন্ন থাকায় দেশের টেলিযোগাযোগ খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। ছয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিষয়টি নীতিগত সংশোধন দ্রুত করা না হলে গুরুত্বপূর্ণ এ উদ্যোগ ব্যর্থ হতে পারে বলে মন্তব্য করেন মঞ্জু। আইটিসি লাইসেন্স দেওয়ার লক্ষ্যে গত ৩১ মার্চ লাইসেন্সিং গাইডলাইনের বিজ্ঞাপন প্রকাশ করে সরকার । লাইসেন্সিং গাইডলাইনের বিজ্ঞাপনে সর্বোচ্চ তিনটি লাইসেন্স দেওয়ার কথা উলে¬খ ছিল। সরকার এ সংখ্যা কমানোর অধিকার সরকার করে বলে গাইডলাইনে উল্লেখ ছিলো। পরে তিনটি লাইসেন্সের স্থলে ছয়টি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে আইটিসি'র আন্তজার্তিক সংযোগ স্থলে প্রয়োজনীয় তদারকির ব্যবস্থা রাখার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানায় আইএসপি। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে সাবমেরিন কেবল সংযোগ শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক, তাই নতুন আইটিসি লাইসেন্সধারীদের ঢাকাসহ অন্য যে কোনো বিভাগীয় বা জেলা শহরে প্রথম দিন থেকে সংযোগ দেওয়ার বাধ্যবাধকতা রাখতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের প্রত্যেকটি জেলা শহরে স¤প্রসারিত করা হোক। যেহেতু আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নেটওয়ার্ক শুধু ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত তাই দেশের সব প্রান্তের জনসাধারণের জন্য সুলভে সহজে ইন্টারনেট সেবা প্রদানের জন্য আইএসপিদের সরাসরি আইটিসিদের সংযোগ গ্রহণের সুযোগ দেওয়া উচিত। এর ফলে সারা দেশের মানুষ তাদের কাক্সিক্ষত সেবা গ্রহণের সুযোগের পাশাপাশি আইটিসি লাইসেন্সধারীদের ব্যবসা দ্রুত স¤প্রসারণ হবে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রণীত ইন্টারন্যাশনার লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন (আইএলডিটিএস) নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে মঞ্জু বলেন, "এই নীতিমালা নানা বিভ্রান্তিতে পরিপূর্ণ, তাই সংশোধন করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৩৭ ঘ.