ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোনের বাসায় বেড়াতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর মোহাম্মাদীয় হাউজিংয়ে বোনের বাসার সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মো. জিলানী (২২) নামে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি মো. জাহাঙ্গীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের বলেন, ১১দিন আগে শরীয়তপুরের গোষাইর হাট থেকে বোনের বাসায় বেড়াতে আসে জিলানী।
সকালে সিলিং ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয় জ্বিলানী।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে।
দুই ভাই দুই বোনের মধ্যে জিলানী তৃতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭২১ ঘ.
bdnews24