নীলফামারী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা উপজেলার গোসল করতে গিয়ে দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।
পুলিশ জানায়, উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মামুন (৫) গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইনফু (৬) নুর ইসলামের মেয়ে।
ডিমলা থানার ওসি এরশাদুল আলম সাংবাদিকদের জানান, দুপুরে পাড়ার ছেলে-মেয়েদের সঙ্গে মামুন ও ইনফো গোসল করতে পুকুরে নামে। গোসল শেষে অন্যান্য ছেলে-মেয়েরা পুকুর থেকে উঠে এলেও তারা না আসায় খোঁজাখুজি শুরু হয়।
এক পর্যায়ে পাড়ার লোকজন পুকুরে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩১ ঘ.
bdnews24