২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সোয়েটার কারখানায় শ্রমিক অসেন্তাষ

একজন শ্রমিককে মারধর করার প্রতিবাদে নীলফামালীতে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় তারা কারখানার কর্মকর্তাদের প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

নীলফামারী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন শ্রমিককে মারধর করার প্রতিবাদে নীলফামালীতে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় তারা কারখানার কর্মকর্তাদের প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমাবার সকালে সদরের 'ডডি এক্সপোর্ট ইউনিট-২' সোয়েটার কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভ দেখায়। বিক্ষুব্ধরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মজুরি বৈষম্য ও শ্রম শোষণের অভিযোগ করেন। নীলফামারী সদরের রামনগর গ্রামের আব্দুল হকের ছেলে শ্রমিক সাইদুল ইসলাম (২৪) ও কচুকাটা গ্রামের আজিজার রহমানের ছেলে শ্রমিক সুজাউল¬াহ (২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনারায় তিলাই জয়চন্ডি গ্রামের শশধর রায়ের ছেলে শ্রমিক অন্তেস্বর রায় (১৯) সোমবার সকাল ৮টা ১০ মিনিটে কারখানায় ঢোকার সময় নিরাপত্তা প্রহরীরা তাকে বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোফাজ্জল হোসেন (৩৮) নামে এক নিরাপত্তা প্রহরী তাকে বল্লম দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ খবর কারখানার চারশ' শ্রমিকদের মধ্যে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ওই নিরাপত্তা প্রহরীকে ঘিরে রাখে। এসময় কারখানার ইনচার্জ জামিনুর রহমান (৪৬) ও অন্যান্য কর্মকর্তারা লাঠিসোটা নিয়ে শ্রমিকদের দিকে তেড়ে আসে। শ্রমিকরা পাল্টা তাদের দিকে তেড়ে গেলে ওই কর্মকর্তারা ভয়ে নিজেদের কক্ষে গিয়ে আশ্রয় নেন। তখন থেকে দুপুর দুইটা পর্যন্ত তাদের ওই কক্ষেই অবরুদ্ধ করে রাখা হয় বলে জানান শ্রমিকরা। বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম-নির্যাতন ও হয়রানীর অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, সোমবারের ঘটনা প্রতিদনই ঘটে। আগে থেকেই যেহেতু শ্রমিকরা বিক্ষুদ্ধ ছিলো তাই তারা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে কারখানটির মালিক সামছুজ্জামানকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি কারখানার কোনো কর্মকর্তাও ফোন রিসিভ করেননি। নীলফামারী থানার ওসি জেড এম আসাদুজ্জামান জানান, দুপুর দুইটার পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনার পর অবরুদ্ধ শ্রমিকদের বের করে আনা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য ছুটি ঘোষণা করেন। তিনি জানান, আহত শ্রমিককে নীলফামারী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯০৭ ঘ.