২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন আলমডাঙ্গার পারলক্ষ্মীপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটির বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এরপর বিকালে শিক্ষককে গ্রেপ্তার করা হয়।" মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, আড়াইমাস আগে ইসমাইল তার স্কুলের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে ছুটির পর অপেক্ষা করতে বলে। সবাই স্কুল থেকে চলে গেলে শিক্ষক ইসমাইল তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। "এতোদিন ওই ছাত্রী সবকিছু গোপন রাখে। স¤প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ প্রকাশ পেলে পরিবারের সদস্যদের প্রশ্নের মুখে সে ধর্ষণের ঘটনা খুলে বলে," বলেন ওসি। তিনি জানান, সোমবার ওই শিক্ষককে আদালতে হাজির করা হবে। এছাড়া ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবং তার জবানবন্দি রেকর্ড করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২১৪০ ঘ.