ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে না দেওয়ায় 'অভিমান করে' রাজধানীতে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম মমতাজ আক্তার (১৪)।
পশ্চিম রাজাবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদে টিন শেড ঘরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মমতাজ শনিবার সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে বাবা মোহাম্মদ মহসিন তাতে বাধা দেন। রাতে কোনো এক সময় শোবার ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
"রোববার সকালে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।"
এদিকে তুরাগ থানার নয়ানগর এলাকায় নির্মাণাধীন এক ভবনে কাজ করার সময় মো. সোহেল (২৪) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
ময়নাতদন্তের জন্য দুটি লাশই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/১৯৩১ ঘ.
bdnews24