ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে সন্ত্রাসীদের ছুরির আঘাতে এক যুবক নিহত হয়েছে।
নিহতের নাম হযরত আলী (২৭)। রোববার ভোরে বড়গ্রাম ওয়াউদ্দিন স্কুল রোডে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের বড় ভাই সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে বাসা থেকে বের হলে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
আহত হযরত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ৮ টায় তিনি মারা যান।
সেন্টুর দাবি, তার ফুফাতো ভাই সালাউদ্দিন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হযরত আলীকে হত্যা করেছে।
"জমি নিয়ে সালাউদ্দিনের সঙ্গে বিরোধ ছিল। গত মার্চে তার বিরুদ্ধে একটি জিডি করা হয়েছিল", যোগ করেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৫০৯ ঘ.
bdnews24