২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর নিচে বালু উত্তোলন, ২ ব্যবসায়ীর জেল

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে দুই জনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল আহসান। দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চরগাছাবাড়ি গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভাষান (৫০) ও সয়দাবাদ গ্রামের প্রয়াত সূর্য লালের ছেলে রতন লাল (৪০)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনামুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সয়দাবাদ ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সেতুর পশ্চিমপাড়ের নীচু এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। শনিবার রাতে সেতু এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে রাতেই তাদের কারাদণ্ড দেওয়া হয়। রোববার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এনামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫২ ঘ.