২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

সুনামগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের স্ল্ইুসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহমিদ আহমদ উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, অর্ধশত যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫৪ ঘ.