২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গোৎসবে মাতবে ২৮ হাজার মণ্ডপ

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার ষষ্ঠী পূজায় হবে দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। ৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শেষ হবে। ইতিমধ্যে এ উৎসবের সব আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে আসছেন গজের (হাতি) পিঠে চড়ে। আর ফিরে যাবেন দোলায় (পালকি) চড়ে। বলা হয়ে থাকে, দেবীর এমন আগমনের ফলে পৃথিবীর শস্যভাণ্ডার পরিপূর্ণ হয়ে ওঠে। আর দোলায় চড়ে ফিরলে রোগ-ব্যাধি দেখা দেয়। সারাদেশে এ বছর প্রায় ২৮ হাজার পূজামণ্ডপে পূজা হবে। ঢাকা মহানগরীতে এ বছর একশ ৯৬টি মণ্ডপে পূজা হবে। পূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীতে র‌্যাব ও পুলিশ বাহিনীর কয়েক হাজার সদস্য মণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পূজা উপলক্ষে ৬ অক্টোবর দশমীর দিন সরকারি ছুটি থাকবে। ওই দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে হিন্দু স¤প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো পূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ। দুর্গোৎসব চলাকালে রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপে প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি হবে। এছাড়া দেশজুড়ে দুর্গোৎসব চলাকালে পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে ধর্মীয় অনুষ্ঠানাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্ব অঙ্গনে বাংলাদেশ সম্প্রদায়ের স¤প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সা¤প্রদায়িক স¤প্রীতির ধারাবাহিকতা অক্ষুণœ রেখে জাতীয় উন্নয়নে সবাই নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবই নয়। এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। "আমি বিশ্বাস করি, সব স¤প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সুষম উন্নয়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯২১ ঘ.