২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে 'সীমান্ত আগ্রাসনবিরোধী' লং মার্চ

সীমান্তে ভূমি দখল ও ভারতীয় 'আগ্রাসনের' প্রতিবাদে সিলেটের জাফলং অভিমুখে লং মার্চ করেছে 'আমরা সীমান্তবাসী' নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

সিলেট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে ভূমি দখল ও ভারতীয় 'আগ্রাসনের' প্রতিবাদে সিলেটের জাফলং অভিমুখে লং মার্চ করেছে 'আমরা সীমান্তবাসী' নামে একটি সংগঠন। শনিবার দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সীমান্তবর্তী জাফলং অভিমুখী এ লংমার্চ শুরু হয়। বিকালে জাফলং আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় খাসিয়াদের 'আগ্রাসন' দিন দিন বেড়েই চলছে। বিএসএফ'র আশ্রয়-প্রশয়ে খাসিয়ারা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে ফসল কেটে নিচ্ছে। অনেক সময় গুলি করে সীমান্তের লোকজন হত্যা করা হচ্ছে। স¤প্রতি সীমানা নির্ধারণের নামে সরকার সিলেট সীমান্তের তামাবিল, পাদুয়া ও ডিবির হাওরের বাংলাদেশের ভূমি ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন বক্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরাই 'আমরা সীমান্তবাসী'র ব্যানারে লং মার্চ কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে বিএনপি নেতারা বলেন, চারদলীয় জোট যখন ক্ষমতায় ছিলো তখন সীমান্তে বিএসএফর সব 'আগ্রাসী' তৎপরতার সমুচিত জবাব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার জবাব দেওয়া তো দূরের কথা, কোনো রকম প্রতিবাদই করছে না। সীমান্তে ভারতীয় অগ্রাসন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.