চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভটভটি থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সেন্দুরমুচি গ্রামের হাঁড়িপুকুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জিল্লুর রহমান (৫৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা।
নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদ সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান খেসবা থেকে ভটভটি করে মল্লিকপুর যাচ্ছিলেন। পথে হঠাৎ চলন্ত ভটভটি থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩৮ ঘ.
bdnews24