২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সোমবার জনতার হামলায় আহত চার পুলিশ সদস্যকে দেখতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদও হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। হাসান মাহমুদ বলেন, "দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ওপর অপরাধী ও দু