২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে মার্কেটে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মার্কেটে আগুন লেগে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মার্কেটে আগুন লেগে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে হাজি রইস মোল্লা মার্কেটের একটি ঔষধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময় আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পরে। স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।" সুভাষ চন্দ্র সাহা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে দমকল বাহিনী দেরি করে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা দমকলের একটি গাড়ি ভাংচুর করে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যাবসায়ীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৩৮ ঘ.