২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় তরুণী নিহত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় এক তরুণী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় এক তরুণী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টার দিকে সিইপিজেড এলাকার মূল ফটক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রুবি। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিইপিজেডে ট্রাকটি রুবিকে চাপা দিলে পালিয়ে যায়। এরপর তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/আরএ/১৪১৬ ঘ.