সিলেট, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় বাংলাদেশ বর্ডার গার্ডের সিলেট সেক্টর সদর দপ্তরের ৬১ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন ছয়জন।
সাজাপ্রাপ্তদের প্রত্যেককে একশ টাকা করে জরিমানা করা হয়েছে।
দুই বছর আগের বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৪ সোমবার সকালে এ রায় দেয়। আদালতের কার্যক্রম চলে সিলেট সেক্টর সদর দপ্তরে। সোমবার থেকেই রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আদালতের সভাপতি এস এম ফরহাদ।
আদালত প্রধান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ সব আসামির উপস্থিতিতেই রায় দেন। আসামিদের মধ্যে কেউ খালাস পাননি।
রায়ের পর সব আসামিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সীমান্ত রক্ষী বাহিনীর বিদ্রোহ এবং বিচার শুরুর সময় এর নাম ছিলো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। তবে দুই বছর আগের রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে নতুন আইন হওয়ার পর গত ২৩ জানুয়ারি নতুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নাম নিয়েছে এ বাহিনী।
বাহিনীর নাম পরিবর্তন হলেও বিদ্রোহের বিচার হচ্ছে আগের বিডিআর আইনে। এ আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। তবে বিজিবি আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন হাবিলদার হুমায়ুন কবির, ল্যান্স নায়েক মো. আবু সাঈদ সরকার, সিপাহি বশির আহমদ, ফারুক হোসেন, এস এম আব্দুল্লাহ আল মামুন ও নায়েক চালক সরওয়ারে আলম।
ছয় বছরের সাজা হয়েছে হাবিলদার হাফিকুল ইসলামের।
পাঁচ বছর ছয় মাস সাজা দেওয়া হয়েছে সিপাহি আবু বকর সিদ্দিকীকে।
পাঁচ বছরের সাজাপ্রাপ্তরা হলেন হাবিলদার মো. এনামুল হক, সিপাহী মো. মিরাজ খান, মশিউর রহমান, কমল কান্তি, জিন্নাহ মোল্লা ও সিপাহি চালক রুহুল আমিন।
চার বছর ছয় মাস সাজা হয়েছে সিগন্যালম্যান আবুল হাসনাত, সিপাহী রবিউল ইসলাম, রমজান আলী ও মিজানুর রহমানের।
চার বছর সাজা পেয়েছেন নয়জন। এরা হলেন সুবেদার আক্তারুজ্জামান, মো. আব্দুল মালেক, হাবিলদার নুরুল ইসলাম, আলমগীর হোসেন, নায়েক চালক খন্দকার এমারত হোসেন, নায়েক কাওসার ইসলাম, সিগন্যালম্যান শাকিল রানা, সিপাহি কাজী ইকবাল হোসেন ও নিমাই চক্রবর্তী।
তিন বছর ছয় মাস সাজা দেওয়া হয়েছে সিপাহি চালক নাসির উদ্দিন ও সিপাহি কামরুজ্জামানকে।
তিন বছরের সাজাপ্রাপ্তরা হলেন, নায়েক সুবেদার আবুল কাশেম, মনোয়ার হোসেন, ল্যান্স নায়েক উত্তম কুমার, সিপাহি মো. নাজিম উদ্দিন, প্রবাস কুমার সিংহ ও নুরে সাফা উদ্দিন।
দুই বছর ছয় মাস সাজা হয়েছে আটজনের। এরা হলেন সিপাহি রাশেদুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, বিশ্বজিৎ চন্দ্র দাস, ওলিউল্লাহ মিয়া, মানিক হোসেন, ওয়াজেদ আলী, মানিক মিয়া ও প্রদীপ কুমার মজুমদারের।
দুই বছর সাজা দেওয়া হয়েছে ১০ জনকে। এরা হলেন হাবিলদার মো. শাহজাহান মিয়া, আব্দুল কুদ্দুস, নায়েক সিগন্যাল মো. মোমেন মিয়া, নায়েক চালক মোয়াজ্জেম হোসেন, সাইদুল ইসলাম, সিপাহী আব্দুল হাকিম, কমল ধনতন, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো.সাইফুল ইসলাম।
এক বছর ছয় মাস সাজা দেওয়া হয়েছে সিপাহি সৈয়দ আহমদ, সিপাহি চালক প্রদীপ তালুকদার, নায়েক সিগনালম্যান মো. নুর হোসেনকে।
এক বছর সাজা পেয়েছেন ল্যান্স নায়েক চালক সাইফুল ইসলাম ও সিপাহি মো. আব্দুল মান্নান।
ছয় মাসের সাজা হয়েছে সিপাহি বদরুর রহমান ও সাইফুল ইসলামের।
এছাড়া সর্বনিু চার মাসের সাজা হয়েছে সিপাহি মো. জয়নাল আবেদীনের।
আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ এবং লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এ কে এম আওরঙ্গজেব।
গত বছরের ২০ অক্টোবর বিদ্রোহ মামলায় সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়।
২৭ ডিসেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর ২৮ জন জওয়ান তাদের দোষ স্বীকার করেন। বাকি ৩৩ জন নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলার ৫২ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে বাহিনীর তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন, যারা বিডিআরে কর্মরত ছিলেন।
পিলখানার বিদ্রোহে সমর্থন জানিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে গোলাগুলি করেন অনেক জওয়ান। তাদেরও বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় আনা হয়। যার মধ্যে বেশ কয়েকটি মামলার রায় ইতোমধ্যে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১২৫৫ ঘ.
bdnews24