২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দোকানে ঢুকে পড়লো বাস, ৩ জনের মৃত্যু

শেরপুর জেলা শহরের অষ্টমীতলা বাস টার্মিনালে একটি বাস দুটি দোকানে ঢুকে পড়ায় চাপা পড়ে তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 05:15 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

শেরপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা শহরের অষ্টমীতলা বাস টার্মিনালে একটি বাস দুটি দোকানে ঢুকে পড়ায় চাপা পড়ে তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৮টার দিকে দ্রুতগতির একটি বাস টার্মিনালে মুদি দোকান ও পাশের কাঠের দোকানে ঢুকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে এই তিনজন মারা যায়। আহত হয়েছে একজন। তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় নিহতরা হলো ধানু (৭০), কাজল (৪৫) ও মুকাস (৫৫)। এরমধ্যে ধানু ও কাজল ব্যবসায়ী এবং মুকাস কাঠমিস্ত্রী। তাদের বাড়ি শহরের পূর্ব শেরি মহল্লায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে। এর চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৫৯ ঘ.