২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু'

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পারিবারিক কলহের জেরে চট্টগ্রামে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। রোববার রাত সাড়ে ৯টায় পাহাড়তলী থানার সরাইপাড়া আমিন আহাম্মদ সওদাগড়ের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (২২) ওই এলাকার গোলাম কিবরিয়ার (৩০) স্ত্রী। কিবরিয়া জেসমিনদের বাড়িতে থাকেন। আহত হয়েছেন- জেসমিনের মা জাহানারা বেগম (৪০), বাবা কবীর আহাম্মদ (৪৫) ও ছোটবোন সীমা আক্তার (১৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জেসমিনের স্বামী গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে। আহাতদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে কিবরিয়া ও জেসমিনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রাত সাড়ে ৯টার দিকে কিবরিয়া লাঠি ও দা দিয়ে জেসমিনসহ তার মা, বাবা ও বোনের ওপর হামলা চালায়। আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, জেসমিনের মৃত্যু হয়েছে। পাহাড়তলী থানার এসআই মিজনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৪৫ ঘ.