শেরপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমেশ্বরী নদীর উজানে অবৈধ বাধ অপসারণ ও সেচের পানির দাবিতে রোববার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শতাধিক কৃষক।
প্রতিবাদ সভা শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই দাবি সম্বলিত স্মারকলিপি দেয় বিক্ষোভকারী কৃষকরা।
এদিকে নদীর উজানে অবৈধভাবে বাধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদীর উজানে বাধ দেওয়ায় ভাটির কৃষকরা বোরো আবাদের সেচ নিয়ে সঙ্কটে পড়েছেন। এ কারণে বিক্ষুব্ধ কৃষকরা রোববার মিছিল করে উপজেলা পরিষদে গিয়ে স্মারকলিপি দেয়।
এর আগে ধানশাইল বাজারে এক প্রতিবাদ সভা করে কৃষকরা। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় শফিকুল ইসলাম তালুকদার ও মাছুদুর রহমান বক্তব্য রাখেন।
ঝিনাইগাতী থানার ওসি আব্দুর রব প্রধান বলেন, "কৃষকরা আজ মিছিল করে স্মারকলিপি দিয়েছে। নদীতে বাধ দেওয়ার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় জহুরুল ইসলামসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।"
ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, "বাধ অপসারণের জন্য জেলা প্রশাসক মহোদয় ঝিনাইগাতী ও শ্রীবরদী দুই উপজেলার চেয়ারম্যান, ইউএনও, কৃষি অফিসার, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ওসিকে নিয়ে একটি কমিটি করে দিয়েছেন। গত বছরও এ ধরনের সমস্য হয়েছিল। আলাপ-আলোচনা করে সে সমস্যার সমাধান করা হয়েছিল।"
কৃষি স
bdnews24