২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেহেরজান' নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চলচ্চিত্র 'মেহেরজান' নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র 'মেহেরজান' নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে দুটি সংগঠন। রোববার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধনে সমাজ সমীক্ষা সংঘ ও জুঁই খেলাঘর আসরের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংঘের নির্বাহী সভাপতি দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি কমলেশ দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল ও সংঘের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব। বক্তারা বলেন, মেহেরজান চলচ্চিত্রটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও নারীর প্রতি অবমাননাকর। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য এ ধরনের চলচ্চিত্র তৈরি করা হয়েছে। যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের মদদ দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস আড়াল কারার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এ চলচ্চিত্র তৈরি করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/পিডি/২১১০ ঘ.