২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও তিনজন আহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। নিহত সেনা কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আলম সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদমর্যাদায় কর্মরত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে ৮টায় জানান আইএসপিআর'র সহকারি পরিচালক মো. নূর ইসলাম। তিনি বলেন, "নিহত ও আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।" বাংলাদেশ কন্টিনজেন্টের ১২ সদস্যের একটি দল মারাদি থেকে ইয়ামবিও শহরে যাওয়ার পথে একটি জিপ উল্টে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন ইফতেখারসহ চারজনকে হেলিকপ্টারে করে যুবাতে স্থাপিত বাংলাদেশের লেভেল-২ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ক্যাপ্টেন ইফতেখারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফকরুলসহ তিন সেনা সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের হেলিকপ্টারে খার্তুমে লেভেল-৩ হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয় আইএসপিআর'র বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৫ ঘ.