২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় একজন নিহত

লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় ডাকাতের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

লক্ষ্মীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় ডাকাতের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন। শনিবার মধ্যরাতে উপজেলার চরবসু গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কাদের (৩০)। কমলনগর থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার গভীর রাতে ২০/২২ জন ডাকাত আব্দুল কাদেরের বাড়িতে চড়াও হয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে। পালিয়ে যাওয়ার সময় কাদের ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে ডাকাতরা তাদের এলোপাতারি কোপায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কাদের ঘটনাস্থলেই মারা যান। ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। ওসি শাহ আলম জানান, আহত নাছির উদ্দিন (৩৫), শামছুদ্দিন (৬৫), আমির জান (৫০), মো. হেলাল (৩২), হাফেজা আক্তার (২২), সালমা বেগম (২০), জান্নাতুল (২০) ও সালমা আক্তারকে (১৫) ভোরে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে নাসিরের অবস্থার অবনতি হলে তাকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আব্দুল কাদেরের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি শাহ আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এলএন/জেকে/১৮১৬ ঘ.