ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের ৪১ টি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের একাধিক আদেশে রোববার এই রদবদল করা হয়।
এর মধ্যে পাঁচ জন এডিসিকে জেলা বদল, ২২ জনকে নতুন করে এডিসির দায়িত্ব প্রদান এবং ১৪ জনকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা বদল হয়েছে এমন এডিসিদের মধ্যে রাঙ্গামাটির খলিলুর রহমানকে বরগুনা, কুড়িগ্রামের সহিদুল ইসলামকে খাগড়াছড়ি, ঝিনাইদহের প্রবীর কুমার চক্রবর্তীকে ভোলা, পিরোজপুরের মিজানুর রহমানকে কুড়িগ্রাম এবং নাটোরে সুলতান আবদুল হামিদকে বগুড়ার এডিসি পদে বদলি করা হয়েছে।
নতুন করে এডিসি'র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. মাসুদ রানাকে লালমনিরহাটে, পঞ্চগড়ের বোদা'র ইউএনও সারোয়ার আলমকে কুড়িগ্রামে, সিলেট কোম্পানিগঞ্জের ইউএনও মোহা. আমিনুল ইসলামকে রাজবাড়ী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শওকত রশিদ চৌধুরীকে ঝালকাঠি'র এডিসি করা হয়েছে।
সিরাজগঞ্জ শাহজাদপুরের ইউএনও হাবিবুর রহমানকে গাজীপুর, চট্টগ্রাম বোয়ালখালীর ইউএনও খালেদ রহিমকে রাঙ্গামাটি, সুনামগঞ্জ ধর্মপাশার ইউএনও বাবুল মিয়াকে মেহেরপুর, গাইবান্ধা সাঘাটার ইউএনও খোরশেদ আলমকে বরিশাল, ফেনী সোনাগাজীর ইউএনও জহির রায়হানকে সিরাজগঞ্জ, হবিগঞ্জ লাখাইয়ের ইউএনও মোহাম্মদ রেজাউল করিমকে পাবনা, নেত্রকোনা দুর্গাপুরের ইউএনও রাশেদুল ইসলামকে গোপালগঞ্জ, নওগাঁ পত
bdnews24