২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিবি নিউজ ডটকমের যাত্রা শুরু

আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদপত্র ও বার্তা সংস্থা পিটিবি নিউজ ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদপত্র ও বার্তা সংস্থা পিটিবি নিউজ ডটকম। গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ সংস্থার উদ্বোধন ঘোষণা করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। দেশপ্রেমিক, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সুস্থ্য গণতন্ত্র এগিয়ে যেতে পারে না।" অন্যদের মধ্যে পিটিবির (প্রেস ট্রাস্ট অব বাংলাদেশ) চেয়ারম্যান নুরুর রহমান সেলিম, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, এমএম আকাশ ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিটিবি নিউজ ডটকমের প্রধান সম্পাদক আশীষ কুমার দে। অনুষ্ঠানের শুরুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক পথিক সাহার অকাল মৃত্যুতে শোক প্রকাশ এবং তার আত্মার শান্তি চেয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৩৫ ঘ.