বান্দরবান, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের অপসারণ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নিষিদ্ধ ঘোষণার দাবিতে বান্দারবানে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শনিবার বিকালে পিসিপি'র জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শিশু একাডেমীর সামনে পৌঁছানোর পর সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
পিসিপি বান্দরবান সদর থানা শাখার সাধারণ সম্পাদক উসাইনু মারমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশে বক্তারা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে আঞ্চলিক পরিষদের প্রস্তাব অনুযায়ী পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন, বর্তমান চেয়ারম্যান অপসারণ দাবি করেন।
সেইসঙ্গে ইউপিডিএফকে 'শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী ও সশস্ত্র সন্ত্রাসী সংগঠন' আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।
সমাবেশে পিসিপির বান্দরবান সদর থানা সভাপতি উহাইমং মারমা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- পিসিপি বান্দরবান জেলা সভাপতি মংস্তু মারমা, সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা, সাংগঠনিক সম্পাদক অরুন ত্রিপুরা, বান্দরবান কলেজ শাখার সাধারণ সম্পাদক সুজয় চাকমা, বান্দরবান সদর থানা শাখার সহ-সভাপতি উবাসিং মারমা প্রমুখ।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তখনকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তিচুক্তির মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলে সংঘাতের অবসান হয়। স্বায়ত্তশাসনের দাবিতে শান্তি বাহিনী নামে পাহাড়ি আদিবাসীদের একটি সশস্ত্র সংগঠন প্রায় দুই দশক ধরে সংগ্রাম করছিলো।
চুক্তির মধ্য দিয়ে তারা রাজনীতির মূল স্রোতে ফিরে আসে। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বে গঠিত হয় জনসংহতি সমিতি (জেএসএস)। তবে একটি অংশ চুক্তির বিরোধিতা করে আলাদা সংগঠন ইউপিডিএফ গঠন করে।
অন্যদিকে অন্তর্কোন্দলের কারণে জেএসএসও ভেঙ্গে যায়। স
bdnews24