ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এক অগ্নিকাণ্ডে নয়টি পুরনো বাস পুড়ে গেছে।
শনিবার বিকাল তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল সূত্রে জানা যায়।
দমকল বাহিনীর চারটি ইউনিট সোয়া এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের পাশে মাল্টি মিডিয়া সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব পাশে ফেলে রাখ ১৯টি সিটি সুপার সার্ভিসের বাসে আগুন লাগে।
সিগারেটের আগুন থেকে ওই গাড়িগুলোতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে ৯টি গাড়ি জ্বলে যায় যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা বলে ওই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24