২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

মেহেরপুর সদর উপজেলায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

মেহেরপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর সদর উপজেলায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ধলার মাঠ থেকে আশাবুল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ধলা গ্রামে। মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবি পুলিশের একটি দল ভোরে সীমান্তের ধলার মাঠ থেকে আশাবুলকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শার্টারগান উদ্ধার করা হয়েছে। এসআই জানান, তারা ভারত থেকে অস্ত্র সংগ্রহের পর তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৮২১ ঘ.