২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় আহত ৩

বরিশালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন মটর সাইকেল আরোহী ছাত্র, যুব ও শ্রমিক লীগের স্থানীয় তিন নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

বরিশাল, ২৯ জানুয়ারী (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন মটর সাইকেল আরোহী ছাত্র, যুব ও শ্রমিক লীগের স্থানীয় তিন নেতা। শনিবার সকালে ঢাকা-বরিশাল সড়কের রেইনট্রিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- গৌরনদী পৌর ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম মিয়া (৩৫), যুবলীগ নেতা হাবিব সরদার (৩৫) ও শ্রমিক লীগ নেতা শাহ আবুল খান (৩৫)। তারা সবাই গৌরনদী বন্দর এলাকার বাসিন্দা। আহত তিন জনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানায়, সকালে একটি মটর সাইকেলে চড়ে তিন জন বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে নগরীতে আসছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন। ট্রাকটি আটক করা হয়েছে বলে বিমান বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের জানান। তবে চালক পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.