ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বেসরকারি এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো.সাইফুর রহমান (১৯) ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর সাইফুরকে ওই এলাকায় দায়িত্বরত শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
যাত্রী ওই বাসটিকে যাত্রাবাড়ি থানা এলাকা থেকে আটক করা হয়েছে।
সাইফুরের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৫২৬ ঘ.
bdnews24