২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে তরুণ খুন

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকলা জয়রামপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক তরুণ খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

টাঙ্গাইল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকলা জয়রামপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক তরুণ খুন হয়েছেন। নিহত রবি মণ্ডল (২৫) নিকলা জয়রামপাড়া গ্রামের আনছের আলীর ছেলে। বৃহষ্পতিবার সন্ধ্যায় রবি মণ্ডল পাশের কদিম নিকলা গ্রামে ধর্মসভা শুনতে গিয়ে বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে নিকলা জয়পড়া এলাকায় একটি রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। রাতে তাকে খুন করে রাস্তার পাশে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। তবে কে তাকে খুন করে থাকতে পারে তা কেউ বলতে পারেনি। ভুয়াপুর থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভুয়াপুর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.