২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

খুলনায় বরযাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ঘটনাস্থলে চারজন মারা গেছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

খুলনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় বরযাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ঘটনাস্থলে চারজন মারা গেছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- বরের ভাইপো শিমুল (১৩) ও চাচাতো ভাই মামুন (১৫), রহুল আমিন (৩০) ও বাসচালক আল আমিন (৪২)। হতাহতরা পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাসিন্দা। খালিশপুর থানার ওসি মোকসেদুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনিবাসটি বরযাত্রী নিয়ে মঠবাড়িয়া থেকে খালিশপুরের নিউ কলোনীতে যাচ্ছিলো। বাইপাস সড়কে আসার পর গতিরোধক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মিনিবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৬ ঘ.